ফের দলের বিরুদ্ধে বিদ্রোহী করিম
সাশ্রয় নিউজ ★ ইসলামপুর : ফের দলের বিরুদ্ধে বিদ্রোহী আব্দুল করিম চৌধুরী। এর আগেও দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন ইসলামপুরের বিধায়ক। পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগেই আবার তাঁরই দলের বিরুদ্ধে বিদ্রোহী সুর শোনা যায়। করিম বলেন, ‘ইসলামপুরে নির্বিঘ্নে ভোট করতে পারবে না পুলিশ, কেন্দ্রীয় বাহিনী দরকার’। এখানেই থেমে থাকেননি ইসলামপুরের বিধায়ক। তিনি বলেন, তৃণমূলের লোকেদের হাতে বন্দুক আছে’। তাঁর মন্তব্যের নিরিখে তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের নেতৃত্বের কোনও মন্তব্য এখনও পাওয়া যায়নি। তবে রাত পোহালেই রাজ্যে গণতন্ত্রের উৎসব। তার আগে ইসলামপুরের বিধায়কের নিজেদের দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহী সুর দলকে কোণঠাসা করবে বলেই মনে করছেন তৃণমূল সূত্র।
-ফাইল চিত্র




