দুবরাজপুরে উদ্ধার ২০০টি তাজা বোমা
সাশ্রয় নিউজ ★ বীরভূম :দুবরাজপুরে উদ্ধার ২০০টি তাজা বোমা। পুলিশ সূত্রে খবর, ধগ্রামের একটি মাঠে উদ্ধার হয় বোমাগুলি। কে বা কারা এত বোমা মজুত করেছিল তা জানা যায়নি। এলাকায় তল্লাশী চলছে। বিরাট পুলিশ বাহিনী ঘিরে রেখেছে এলাকা। খবর দেওয়া হয়েছে বোম্ব ডিস্পোজাল টিমকে। ভোটের একদিন আগে এত বোমা উদ্ধার ঘিরে আতঙ্কে এলাকাবাসী।




