রাণীনগরে খুন কংগ্রেস কর্মী
সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদ জেলার রাণীনগরে খুন কংগ্রেস কর্মী। পুলিশ সূত্রে খবর, নিহত ব্যক্তির নাম অরবিন্দ মণ্ডল। তাঁর বাড়ি রায়পুরে। কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, অরবিন্দ মণ্ডলকে পিটিয়ে খুন করে তৃণমূল দুষ্কৃতিরা। পুলিশ কংগ্রেস কর্মী খুনের ঘটনায় তদন্ত শুরু করেছে বলে উল্লেখ। উল্লেখ্য, রাজ্যে নির্বাচন ঘোষণা হওয়ার পর এই অব্দি ১৮ জন ভোট হিংসায় প্রাণ হারান।




