মুর্শিদাবাদে পৌঁছলেন রাজ্যপাল বোস
সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : আজ শুক্রবার হাজারদুয়ারী এক্সপ্রেসে বহরমপুর এসে পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যে নির্বাচন পূর্ববর্তী হিংসাস্থলগুলি সতেজ পর্যবেক্ষণ করতে এ আগেও রাজ্যপাল ছুটে গিয়েছেন রাজ্যের একাধিক জায়গায়। গতকালই রাজ্যপালের তীব্র ভর্ৎসনার মুখে পড়েন রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তারপরই আজকে শুক্রবার মুর্শিদাবাদ সফরে রাজ্যপাল। বিশেষ সূত্রে খবর, মুর্শিদাবাদের হিংসা কবলিত জায়গাগুলিতে যেতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
-ফাইল চিত্র




