কুলপির আহত কংগ্রেস নেতার মৃত্যু হাসপাতালে
সাশ্রয় নিউজ ★ কলকাতা : গত সোমবার কুলপির কংগ্রেস নেতা আলফাজুদ্দিন হালদার-এর ওপর দুষ্কৃতিরা হামলা করেন। ওই হামলায় গুরুতর আহত হন কংগ্রেস নেতা। কংগ্রেস নেতৃত্ব অভিযোগ করেন, ‘নির্দল প্রার্থীর হয়ে প্রচারের সময় তৃণমূলের দুষ্কৃতিরা হামলা করেন আলফাজুদ্দিনের ওপর।’ উল্লেখ্য, গুরুতর অবস্থায় তাঁকে ইকবালপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলফাজুদ্দিন। তাঁর মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।




