ভোটের আগে কী বললেন বিরোধী দল নেতা?
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ভোটের আগে আবারও ফুঁসে উঠলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। এলাকায় প্রতিরোধ গড়ে তোলার ডাক শুভেন্দুর। ভোট লুঠ রুখতে শুভেন্দু বলেন, ‘কে কোন দলের দেখার দরকার নেই, গণপ্রতিরোধ করতে হবে। তৃণমূল ছাড়া সবাই এক হয়ে ভোট লুঠ রুখতে হবে’। শুভেন্দু আরও বলেন, ‘এই প্রতিরোধই কিন্তু বাংলার গণতন্ত্র রক্ষার শেষ আশা-ভরসা’।
-ফাইল চিত্র




