শ্যামনগরে আক্রান্ত পুলিশ
সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : স্টেশন সংলগ্ন শ্যামনগরে আক্রান্ত পুলিশ। শ্যামনগর স্টেশনের কাছে রাস্তায় অটো পার্কিং নিষিদ্ধ বলে জানায় পুলিশ। পুলিশ সূত্রে উল্লেখ, নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওখানে অটো পার্কিং করে অটো চালকরা। পুলিশ বাধা দিতে গেলে অটো চালকদের সঙ্গে বচসা বাধে। পুলিশ সূত্রে খবর, ২ জন সিভিক ভলান্টিয়ার, ১ জন এএসআই সহ মোট চারজন পুলিশ কর্মী অটো চলকদের মারে আহত হন। ঘটনায় ক’য়েকজন অটো চলককে আটক করেন পুলিশ।
-প্রতীকী ছবি




