রানিদীঘি থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার
সাশ্রয় নিউজ ★ কলকাতা : রানিকুঠির রানিদীঘি থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ। স্থানীয় বাসিন্দারা মৃতদেহটি ভাসমান অবস্থায় দেখেন। মৃত ব্যক্তির নাম জয়দীপ নন্দ (৪০)। আত্মহত্যা না অন্য কোনও কারণ এই নিয়ে ধন্দে পুলিশ। তবে স্থানীয় বাসিন্দারা জানান, উনি সাঁতার জানতেন না। আবার অনেকে বলেন, বাজারে ঋণ ছিল জয়দীপ বাবুর। নেতাজীনগর থানার পুলিশ রানিপুকুরের রানিদীঘি থেকে মরদেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, ইনভেস্টিগেশন চলছে। মময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ সম্পর্কে জানা যাবে।
ছবি : প্রতীকী




