Flight : বিমানের ভেতর প্রকাশ্যে মদ্যপান ও অভব্য আচরণ সহযাত্রীদের সঙ্গে

SHARE:

বিমানের ভেতর প্রকাশ্যে মদ্যপান ও অভব্য আচরণ সহযাত্রীদের সঙ্গে

সাশ্রয় নিউজ ★ কলকাতা : বিমানের ভেতর প্রকাশ্যে মদ্যপান ও অভব্য আচরণ সহযাত্রীদের সঙ্গে। এই অভিযোগে সিআইএসএফ কর্মীদের হাতে ওই যাত্রীকে তুলে দেন বিমান কর্তৃপক্ষ। বিমানবন্দর সুত্রে খবর, ওই যাত্রীর নাম, করমজীৎ কৌর। বুধবার রাতে তিনি দিল্লি থেকে কলকাতাগামী বিমানে চাপেন। মাঝ আকাশে প্রকাশ্যে মদ্যপানের পাশাপাশি ওই বিমানের অন্যান্য যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের অভিযোগ তাঁর বিরুদ্ধে। রাত্রি ১ টা ১০ মিনিটে কলকাতা বিমান বন্দরে ইন্ডিগোর ওই বিমানটি অবতারণ করলে বিমানের নিরাপত্তারক্ষীরা ওই যাত্রীকে কলকাতা বিমান বন্দরের CISF কর্মীদের হাতে তুলে দেন। যেহেতু কোনও মহিলাকে রাতে গ্রেফতার করা যায় না, তাই বৃহস্পতিবার সকাল ৭ টা ১৫ মিনিটে নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার হাতে তুলে দেওয়া হয় বলে উল্লেখ।

-প্রতীকী ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন