ইডেনে আজ রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবেন নাইটরা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : ইডেনে আজ রাজস্থানের বিরুদ্ধে খেলতে নামবেন নাইটরা। পরপর তিনটি ম্যাচ জিতে বেশ চনমনে নীতিশ রানার দল। সেই মানসিক শক্তি নিয়েই আজ তাঁরা ঘরের মাঠ ইডেন গার্ডেনসে রাজস্থান রয়ালসের বিরুদ্ধে খেলতে নামবেন। প্লে-অফের দৌড়ে আছেন নাইটরা। আজকে রাজস্থান রয়ালসের সঙ্গে ম্যাচটি নিজেদের পকেটে পুরতে পারলে প্লে-অফের দৌড়ে আরও বেশ কিছুটা এগিয়ে যাবেন বলে ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের। তাঁদের আরও মত, এই ম্যাচেও জেসন রয় ও রহমানুল্লা গুরবাজের ওপেনিং জুটিতেই বেশি ভরসা রাখতে পারেন নাইট শিবির। আবার বোলিং ও ফিল্ডিংয়ের দিকেও তাঁদের সচেতন থাকতে হবে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের পরামর্শ। তবে ইডেন গার্ডেনস স্পিন বোলারদের জন্য বেশ সহায়ক।
ছবি : সংগৃহীত



