হাসপাতালের শৌচাগারের দরজা ভেঙে পলাতক বন্দী
সাশ্রয় নিউজ ★ রানাঘাট : রানাঘাট হাসপাতালের শৌচাগারের দরজা ভেঙে পালিয়ে গেলেন চিকিৎসাধীন বন্দী। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় রানাঘাটে। হাসপাতালে চিকিৎসাধীন অন্য রুগীরা জানান, ‘হাসপাতালের শৌচাগারের দরজার ভাঙা অংশ দিয়ে পালিয়েছেন সে।’ উল্লেখ্য, ডাকাতির অভিযোগে সোমবার পুলিশ গ্রেফতার করে তিনজনকে। রানাঘাট থানার পুলিশ সরকার পাড়া থেকে পাকড়াও করেন তাঁদের। বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অভিযুক্তদের ঠাঁই হয় রানাঘাট উপ-সংশোধনাগারে। পুলিশ সুত্রে খবর, বিচারাধীন মহিদুল মণ্ডল নামে এক বন্দী অসুস্থ হয়ে পড়েন উপ-সংশোধনাগারে। উপ-সংশোনাগার কর্তৃপক্ষ তাঁকে রানাঘাট হাসপাতালে ভর্তি করেন। বুধবার হাসপাতাল থেকে পালিয়ে যান ওই অসুস্থ বন্দী। পুলিশ পলাতক বন্দীর খোঁজে তল্লাশি শুরু করেছে।



