WEST BENGAL NEWS : বোমা উদ্ধার বেলডাঙায়

SHARE:

বোমা উদ্ধার বেলডাঙায়

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : বোমা উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্য। সোমবার গভীর রাতে বেলডাঙা থানার পুলিশ জার বোঝাই বোমা উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, বেলডাঙা থানার কাজীসাহার নিকটস্থ দমদমার মাঠ থেকে তিন জার বোমা উদ্ধার হয়। পুলিশের বিশেষ সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখেই হয়ত মজুত করা হয় বোমা! তবে কে অথবা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা তল্লাশী চলছে। খবর দেওয়া হয় বোম্ব ডিস্পোজাল টিমকে।

ছবি : প্রতীকী 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন