বীরভূমে ভাঙন পদ্মফুলে
সাশ্রয় নিউজ ★ সিউড়ি : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের আগে পদ্ম শিবিরে ভাঙন। রাজনৈতিক দলগুলির নির্বাচনী প্রচার শেষ হচ্ছে আগামীকাল বিকেল ৫ টায়। তার আগে বীরভূমের পদ্মফুল শিবিরে ভাঙন ধরে বলে খবর। মহম্মদবাজার এপাকার গতকাল সোমবার সন্ধে নাগাদ বিজেপি শিবির ছাড়ার খবর দু’জন বিজেপি গ্রামপঞ্চায়েত প্রার্থী ও একজন শাসক দলের যোগ দেয় বলে উল্লেখ। মহম্মদপুর গ্রামপঞ্চায়েতের ভাঁড়কাটা গ্রামপঞ্চায়েত এলাকার ঘটনা। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বিজেপি ও নির্দল থেকে আসা প্রার্থীদের হাতে দলীয় পতাকা তুলে দেন বলে উল্লেখ।




