বিজেপি কর্মীদের বেধড়ক পেটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
সাশ্রয় নিউজ ★ নদীয়া : এলাকায় বসবাস করতে হলে তৃণপমূল কংগ্রেস করতে হবে। নাহলে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। রাজ্যের শাসক দলের বিরুদ্ধে এমনি হুমকির অভিযোগ বিজেপির। তৃণমূল যুবমোর্চার সহ-সভাপতি রাজু দাস-এর কথায়, “এ দিন সন্ধ্যায় জোয়ানিয়া গ্রাম পঞ্চায়েতের বোয়ালিয়া এলাকায় তৃণমূলের হার্মাদ বাহিনী প্রায় ১৫ জন বিজেপি কর্মীর উপরে হঠাৎ করে চড়াও হয়ে তাদের বেধড়ক মারধর করে।” বিজেপি সূত্রে খবর, ঘটনায় ভারী বস্তুর আঘাতে গুরুতর আহত হন তিনজন। এই অভিযোগে বিজেপি নেতৃত্ব নবদ্বীপ কৃষ্ণনগর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন বলে উল্লেখ।




