Amra Bangali : সাগরপাড়ায় নির্বাচনী প্রচার সারলেন আমরা বাঙালি-এর নেতারা

SHARE:

সাগরপাড়ায় নির্বাচনী প্রচার সারলেন আমরা বাঙালি-এর নেতারা

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : ভোট উৎসবে মশগুল রাজ্যের জেলাগুলি। গ্রামবাংলার মানুষের নিজেদের ক্ষমতা দখলের ভোটকে কোনও কোনও রাজি বিশ্লেষক এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে উল্লেখ করেছেন। এই মাসের ৮ তারিখে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আগেই ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। সেই মতো ভোটের নমিনেশন ফাইল, নমিনেশন উইড্র ইতিমধ্যে সম্পন্ন হয়। এমনকী ইডি ভোটও সম্পন্ন। সাধারণ মানুষ নিজেদের ভোট প্রদান করবেন, এই মাসের ৮ তারিখ। নির্বাচনকে ঘিরে শাসক বিরোধী রাজনৈতিক দলগুলি তাঁদের ত্রিস্তরীয় প্রার্থীদের সামনে রেখে নির্বাচনী কর্মসূচি পালন করছেন। জনতার দরবারে হাজির ভোটপ্রার্থীরা। আজ সকালবেলা সাগরপাড়া বাসস্ট্যাণ্ডে সভা করল, শ্রী প্রভাতরঞ্জন সরকার প্রবর্তিত রাজনৈতিক দল ‘আমরা বাঙালী’। জলঙ্গী বিধানসভা ক্ষেত্রের বিভিন্ন জায়গায় একদা সংগঠিত ছিল আমরা বাঙালী-এর কর্মীরা। ঘোষিত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও দলটি জলঙ্গী বিধানসভা ক্ষেত্রের একাধিক জায়গায় তাঁদের দলীয় প্রার্থী দেয়। শুধু জলঙ্গী নয়, সাগরদীঘি বিধানসভা ক্ষেত্রের সাগরদীঘি পঞ্চায়েত সমিতিতেও ধনঞ্জয় চ্যাটার্জি নামে একজন বিশেষভাবে সক্ষম প্রার্থী হয়েছেন বলে জানান, দলটির জেলা সচিব স্বপন কুমার মণ্ডল। তিনি আরও জানান, তারুণ্যকে প্রাধান্য দিয়ে অভিজিৎ মণ্ডল নামে এক তরুণ এবছর জেলা পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় এসেছেন আমাদের কেন্দ্রীয় নেতৃত্বও। উল্লেখ্য, সাগরপাড়ায় বৃষ্টিবিঘ্নিত সভায় বক্তৃতা করেন, কেন্দ্রীয় নেতা অরূপ মজুমদার, সুবীর মণ্ডল, ডাঃ স্বপন কুমার মণ্ডল প্রমুখ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন