ধর্মতলায় দণ্ডি কেটে বিক্ষোভ দেখালেন আপার প্রাইমারি
সাশ্রয় নিউজ ★ কলকাতা : আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে তাঁদের আন্দোলন জারি রেখেছেন। আজ সোমবার ধর্মতলায় দণ্ডি কেটে তাঁরা বিক্ষোভ দেখান। সরকার তথা রাজ্য শিক্ষা দফতরের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, আঁটকে দেওয়া চাকরি ফিরিয়ে দিতে হবে। এক চাকরি প্রার্থীর কথায়, ‘দু’বার ইন্টারভিউয়ে পাশ করেছি।’ উল্লেখ্য, স্বচ্ছ ও দ্রুত নিয়োগের দাবিতে আজ তাঁরা ধর্মতলায় বিক্ষোভ-আন্দোলনে সামিল হন।




