জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে, রাজ্যে বৃষ্টির সম্ভবনা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : মোকা রাজ্যে আঘাত না করলেও, বাংলাদেশ ও মায়ানমার উপকূলে তাণ্ডব চালায়। মোকা শক্তি হারানোর পরে, ফের রাজ্যে প্রবেশ করছে জলীয়বাষ্প। ফলে বৃষ্টির সম্ভবনা দেখছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে উল্লেখ, মোকা জলীয়বাষ্প শুঁষে নিচ্ছিল। ফলে, রাজ্যের তাপমাত্রার গতি ছিল ঊর্ধ্বমুখী। আগামী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রে উল্লেখ, আজ সোমবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভবনা। ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস জানায়। বৃষ্টির হতে পারে নদীয়াতেও। এছাড়াও বুধবার থেকে শুক্রবার দক্ষিণবঙ্গে টানা তিনদিন নিম্বচাপের ফলে হতে ঝড়-বৃষ্টি।
-প্রতীকী ছবি



