রাজস্থান রয়ালসের হার আরসিবির কাছে
সাশ্রয় নিউজ ★ স্পোর্টস ডেস্ক : আরসিবির কাছে লজ্জার হার বাটলারদের রাজস্থান রয়ালসের। মাত্র ৫৯ রানে অল আউট রাজস্থান রয়ালস। ১২২ রানের বড় জয় ডু’প্লেসিদের দলের। প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ১৭১ রান করে। আরসিবির কাছে হেরে প্লে অফ থেকে বিদায় নিল, রাজস্থান রয়ালস। অন্যদিকে মুম্বাইয়ে ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেও খেলায় ফিরে এল রয়াল চ্যালেঞ্জারস ব্যাঙ্গালোর। রাজস্থানকে হারিয়ে প্লে-অফে দৌড়ে আরবিসি।



