বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পর্ষদ
সাশ্রয় নিউজ ★ কলকাতা : কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর ৩৬ হাজার প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য-এর ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রাথমিক শিক্ষাপর্ষদকে। এদিকে, যাঁরা চাকরি হারিয়েছেন তাঁদের ভেতর হারারজন ডিভিশন বেঞ্চে মামলা করেন। দুটি মামলাই গ্রহণ করে ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষাপর্ষদের সভাপতি গৌতম পাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে আইনিভাবে চ্যালেঞ্জ করা যায় কিনা ভাবছে পর্ষদ। আজ সোমবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যায় পর্ষদ।



