Tripura Assembly Election 2023 : কেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হচ্ছে না? প্রশ্ন নির্বাচন কমিশনের 

SHARE:

কেন্দ্রীয় বাহিনীকে কেন ব্যবহার করা হচ্ছে না? প্রশ্ন নির্বাচন কমিশনের 

 

সাশ্রয় নিউজ ★ আগরতলা : আগামী ১৬ ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের তিপ্রা মথা নামে রাজনৈতিক দলের কর্মী খুন হন বলে সূত্রের খবর। ধলাই জেলায় ওই রাজনৈতিক কর্মী খুনের ঘটনায় সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল। অন্য দিকে পশ্চিম ত্রিপুরায় গত বুধবার কংগ্রেসের দলীয় কর্মসূচিতে হামলা হয়। ত্রিপুরা কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ওই হামলা করেছে। ঘটনায় আইএনসিসি-এর সাধারণ সম্পাদক তথা ত্রিপুরার পর্যবেক্ষক অজয় কুমার আহত হন। প্রাক্তন বিধায়ক গোপাল রায় ও আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে কংগ্রেস সূত্রে উল্লেখ। নির্বাচন কমিশন ওই ঘটনায় ত্রিপুরার মুখ্যসচিব ও পুলিশের ডিজির কাছে জবাব চান। নির্বাচন কমিশন তাঁদের কাছে জানতে চান, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে। তথাপি কেন তাঁদের ব্যবহার করা হচ্ছে না? নির্বাচন কমিশন তাঁদের কাছে এও জানতে চায়, আক্রমণকারীদের ওপর কেন ব্যবস্থা নেওয়া হল না? উল্লেখ্য যে, কংগ্রেসের কর্মসূচিতে হামলার ঘটনায় নির্বাচন কমিশন পশ্চিম ত্রিপুরার এসডিপিও-কে সাসপেণ্ড করেছে। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন