ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেসে গাঁজাসহ গ্রেফতার ১০
সাশ্রয় নিউজ ★ আগরতলা : দশজন পাচারকারীকে গাঁজা সহ গ্রেফতার পুলিশের। ত্রিপুরা পুলিশের একটি বিশেষ টিম ‘ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস’ -এ অভিযান চালায়। অভিযানে ৩ জন পুরুষ ও ৭ জন মহিলাকে গাঁজা সহ গ্রেফতার করে পুলিশের বিশেষ টিমটি। ত্রিপুরা পুলিশ সূত্রে খবর, ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। তাঁদের জানা জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে, ওই চক্রের সঙ্গে আর কে কে জড়িত আছে!




