Ex-Chief minister Manik Sarkar : বাম-কংগ্রেস জোটে গোঁসা মানিকের? 

SHARE:

বাম-কংগ্রেস জোটে গোঁসা মানিকের? 

সাশ্রয় নিউজ ★ আগরতলা : ত্রিপুরায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামেদের মধ্যে জোট ও আসন সমঝোতা হয়। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দলের বিধানসভার বিরোধী দলনেতা মানিক সরকার দুই দলের মধ্যে জোট ও আসন সমঝোতার বৈঠকে ছিলেন না! বর্ষিয়ান ওই সিপিআই (এম) নেতার বৈঠকে অনুপস্থিতি সম্পর্কে রাজনৈতিক ওয়াকিবহাল মহল মনে করছেন, কংগ্রেস-বাম জোটের পক্ষে মত ছিল না মানিক সরকার-এর। তাই তাঁর গোঁসা! সূত্রের খবর, কেউ কেউ মনে করছেন, দলের রাজ্য সম্পাদক জীতেন চৌধুরীর সঙ্গে তাঁর মতবিরোধ! 

আগামীকাল সকাল ১০ টার সময় ত্রিপুরা রবীন্দ্র ভবন-এর সামনে থেকে জোটের ‘আমার ভোট, আমার অধিকার’ কর্মসূচি। ওই কর্মসূচিতে সিপি আই (এম)-এর পলিটব্যুরোর অন্যতম বর্ষিয়ান সদস্য উপস্থিত থাকবেন তো? এ বিষয়ে স্পষ্ট করে কিছুই জানাননি সিপিআই (এম) ত্রিপুরা নেতৃত্ব। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন