Murahidabad Live : দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ 

SHARE:

দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ 

বরুণ দাস ★সাশ্রয় নিউজ,  বহরমপুর : আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলার বহরমপুর ফুলতলা রক্ষাকালী পুজা কমিটি উদ্যোগে দুঃস্থ মানুষদের কম্বল বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। প্রবল শীতে বহু সহায়-সম্বলহীন মানুষ কষ্ট পান।

তাঁদের কষ্ট লাঘব করতেই মহতি প্রচেষ্টা বহরমপুর সংলগ্ন নিয়াল্লিশ পাড়ার ওই পুজো কমিটির। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ুগোপাল মুখোপাধ্যায়, খোকন শর্মা ও সমাজের আরও অনেকেই।

 

উপস্থিত অতিথিরা এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এবং এইভাবে নিঃস্বার্থভাবে মানুষ মানুষের পাশে থাকার আহ্বান জানান।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন