Murshidabad : মুর্শিদাবাদে ইতিহাস উৎসব

SHARE:

মুর্শিদাবাদে ইতিহাস উৎসব

সৌভিক দাস ★ বহরমপুর : পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে গড়ে ওঠা। বাংলার একমাত্র বৈচিত্রপূর্ণ ইতিহাস উৎসব “মুর্শিদাবাদ ইতিহাস উৎসব” ২০২৩।  বিশেষভাবে উল্লেখ যে, আগামী ১২, ১৩, ও ১৪ ফেব্রুয়ারি বহরমপুর রবীন্দ্রসদনে এই উৎসব পালিত হবে। “মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্র ” -এর তত্বাবধানে প্রতিবছর এই উৎসব হয়ে থাকে। এবারে সপ্তম বর্ষে পড়ছে এই উৎসব বলে জানা যায়। মুর্শিদাবাদ ইতিহাস উৎসবের এবারের আকর্ষণ হলো ঐতিহাসিক তথ্যচিত্র প্রদর্শনী, ঐতিহাসিক থিমের  সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহাসিক মুদ্রা প্রদর্শনী, ইতিহাস বিষয়ক বইমেলা, এছাড়াও নিয়মিত বিভাগ ইত্যাদি। মুর্শিদাবাদ জেলায় ইতিহাস নির্ভর এই উৎসব ইতিহাস প্রেমী ও ছাত্র-ছাত্রীদের কাছে বেশ আকর্ষণীয় হবে বলেই মনে করছেন শিক্ষিত মহল। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন