Road incident : পথ দূর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলে ২ নম্বর জাতীয় সড়ক 

SHARE:

পথ দূর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আসানসোলে ২ নম্বর জাতীয় সড়ক 

সাশ্রয় নিউজ ★ আসানসোল : পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্ত  ডুবুডি চেকপোস্ট এর আসেপাশের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে বলেও সুরাহা হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খারাপ রাস্তার কারণে পথদুর্ঘটনার মতন মর্মান্তিক ঘটনাও ঘটে প্রায়। সোমবারও ওই একই স্থানে পথ-দূর্ঘটনা ঘটে বলে স্থানীয় মানুষজন জানান। 

ওই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার পরিবেশ তৈরি হয়  হয়ে আসানসোলের ২ নম্বর জাতীয় সড়ক, ডুবুডি চেকপোস্ট এলাকায়। পথদুর্ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত মানুষজন ২ নম্বর জাতীয় সড়কের ওপর পুলিশের গাড়ি, মোটর সাইকেল ভাঙচুর করে বলে খবর। উত্তেজিত মানুষজনের হাতে পুলিশকর্মীরাও নিগৃহীত হন বলে পুলিশসূত্রে খবর। ঘটনাস্থলে বিশাল দূর্গাপুর কমিশনারিয়েটের ডিসি ও কুলটির এসপি-এর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন বলে বিশেষ সূত্রে খবর। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন