Kalna : সরস্বতী আরাধনার জন্য প্রস্তুত কালনা  

SHARE:

সরস্বতী আরাধনার জন্য প্রস্তুত কালনা  

সাশ্রয় নিউজ ★ কালনা : চলছে উৎসবের মরসুম একে তো ফাগুন দোরগোড়ায়   আর বাঙালি তরুণ তরুণীর স্বপ্ন লালিত পূজা যদি হয় সরস্বতী পূজা, তাঁদের সেই আবেগ ধরা পড়ে নানানভাবে নানারূপে। বাগ্ দেবীর আরাধনা শুধুমাত্র আর বিদ্যালয়ের মধ্যে সীমিত নন, তাঁর আশীষ লাভের জন্য অফিস, আদালত, ক্লাবগুলি দরাজ হাতে বাণীর আরাধনায় মেতে উঠেছে। 

সরস্বতী পূজাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার কালনা শহর যেন নবরূপে নব সাজে সেজে উঠেছে। এ যেন কালনার শ্রেষ্ঠ উৎসব।

উৎসব উপলক্ষে শহরের বিভিন্ন ক্লাব প্রতিযোগিতায় নেমে পড়েছে। তাঁরা তাঁদের  থিম ও মণ্ডপ তৈরিতে। কালনার জিউ ধারা বারোয়ারী সমিতি মণ্ডপ তৈরি করছে দেড় কুইন্টালের বেশি সংবাদপত্র দিয়ে। এর ভেতর দিয়ে নানা তথ্য তুলে ধরা হয়েছে। 

সংবাদপত্রের বিক্রেতাদের জীবনযাত্রা, তার সঙ্গে মোবাইলের নেশা কীভাবে মানুষকে বুঁদ করে দেয়। অগ্নিবীণা ক্লাব সেজে উঠেছে খড়, পাটকাঠি, কাপড়, তেঁতুলের ছাল, তালপাতা পালকসহ নানা উপকরণে ১১০ ফুট লম্বা ৫০ ফুট চওড়া, এই মণ্ডপের থিম ‘এক টুকরো পুরুলিয়া।’ তার সঙ্গে পাহাড়, ছৌ-নৃত্য সহ নানা সাংস্কৃতিক চিত্রও তুলে ধরা হয়েছে। যোগীপাড়া পুরাতন সংঘের প্রতিমা তৈরি হচ্ছে খড়  ও দড়ি দিয়ে। গোলক সমিতির এবারের আকর্ষণ এলাকার অবহেলায় নষ্ট হয়ে যাওয়া জগন্নাথ তলার শিব মন্দির। এরকম অসংখ্য ক্লাব রয়েছে তবে এ বছরের বিশেষ আকর্ষণ ত্রিধারা।

তাঁরা যেন গুজরাটের নীলকণ্ঠ মন্দিরকেই তুলে এনেছেন। সঙ্গে রয়েছে শ্যাম ইন্টারন্যাশনাল ব্রাস ব্যান্ড, জব্বলপুর মধ্যপ্রদেশের। এটি এঁদের প্রথম বর্ষ। তাই ক্লাবের সম্পাদক সায়ন পাল ও সভাপতি অরজিৎ মণ্ডল জানান, এবার পুজো উদ্বোধন করবেন,  পূর্ব বর্ধমান জেলা আরক্ষাধ্যক্ষ কামনাশিস সেন এবং অতিরিক্ত জেলা আরক্ষাধ্যক্ষ ধ্রুব দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিধায়ক দেবপ্রসাদ বাগ। এছাড়াও উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলার জেলা সভাধিপতি দেবু টুডু সহ এছাড়া আরও অনেকেই। 

এছাড়াও ক্লাবের সঙ্গে বিদ্যালয়েগুলিও বাণীর আরাধনাকে কেন্দ্র করে নতুনভাবে সেজে উঠেছে। তার মধ্যে এলাকার প্রাচীন ঐতিহ্যের ও সুনামের অধিকারী কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়।

 

এই বিদ্যালয়ে সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রতিবছরই আলপনা ও দেওয়াল পত্রিকাকে ঘিরে থাকে টানটান উত্তেজনা, তাই ব্যস্ত এখন স্কুল শিক্ষিকা সহ শিক্ষার্থীরা। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন