TMC Leader Death : গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু হাসপাতালে 

SHARE:

গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যু হাসপাতালে 

সাশ্রয় নিউজ ★ বহরমপুর : মুর্শিদাবাদে মৃত্যু হল গুলিতে আহত তৃণমূল নেতা। তিনি মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার আফতাব আলি নামে ওই তৃণমূল নেতার মৃত্যু হয় বলে পরিবারের সূত্রে খবর। পুলিশ সূত্রে খবর, তৃণমূল নেতাকে গুলি কাণ্ডে মঙ্গলবার রাত্রিতে ইসলামপুর থানা তিন জনকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে আরও জানা যায়, পরিবারের অভিযোগ কাজ সেরে বাড়ি ফেরার পথে আজিমসরা এলাকাতে দুষ্কৃতিদের হাতে গুলিবিদ্ধ হন আফতাব আলি। প্রথমে তাঁকে লালবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়, তাঁর অবস্থায় অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ট্রান্সফার করেছিলেন চিকিৎসকরা। তৃণমূল নেতাকে গুলি করার করার অভিযোগে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন