Murshidabad : মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে পুলিশের জালে ধৃত প্রতারণা চক্র

SHARE:

মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে পুলিশের জালে ধৃত প্রতারণা চক্র 

সাশ্রয় নিউজ ★ মুর্শিদাবাদ : চাকরি দেওয়ার নাম করে প্রতারণা ও লটারির টিকিট জাল করার অভিযোগ এক বিএস এফ জওয়ানের বিরুদ্ধে। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় বিশ্বস্তসুত্রে খবর পেয়ে পুলিশ ওই চক্রের ৭ জনকে গ্রেফতার করেন বলে উল্লেখ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন জন বিএস এফ-এর এক প্রাক্তনজওয়ান। তাঁর নাম বোলান আলি। ওই জওয়ান ও বাকি ৫ জন লটারির টিকিট মানুষকে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা চক্র চালতেন। পুলিশসূত্রে খবর, ওই চক্রের মূল পাণ্ডা বোলান আলি। তাঁর বাড়ি নদীয়ার নাকাশিপাড়া এলাকায়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন