মেধা পাল, সাশ্রয় নিউজ ডেস্ক ★ লখনউ : ক্রিকেট মাঠে ব্যাট হাতে যতটা পরিচিত রিঙ্কু সিং (Rinku Singh), এবার তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও ততটাই আগ্রহ তৈরি হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ভারতীয় ক্রিকেটারের বিয়ের দিন। সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজের (Priya Saroj) সঙ্গে আগামী ৪ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিঙ্কু। লখনউয়ের রামাডা হোটেলেই হবে তাঁদের বিয়ের অনুষ্ঠান। দুই পরিবারের সম্মতিতে তারিখ ও স্থান চূড়ান্ত হয়েছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের প্রস্তুতি।

আরও পড়ুন : Rinku-Priya Love story : রিঙ্কু-প্রিয়ার প্রেমকাহিনি, ক্রিকেট মাঠ থেকে সংসদের অন্দরমহল
রিঙ্কু ও প্রিয়ার সম্পর্ক নিয়ে বেশ কিছু দিন ধরেই ক্রিকেট ও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ২০২৫ সালের ৮ জুন লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে তাঁদের বাগ্দান হয়েছিল। তার পর থেকেই কবে বিয়ে করবেন দু’জনে, তা নিয়ে আগ্রহ ছিল অনুরাগীদের মধ্যে। বিভিন্ন সময়ে সম্ভাব্য তারিখ ও স্থান নিয়ে নানা খবর সামনে এলেও শেষ পর্যন্ত ৪ ডিসেম্বরের দিনটিই চূড়ান্ত হয়েছে। বিয়ের আসর বসছে লখনউতেই। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য, ঘনিষ্ঠ আত্মীয় আর পরিচিতজনদের পাশাপাশি ক্রিকেট ও রাজনীতির জগতের বেশ কয়েকজন অতিথি উপস্থিত থাকতে পারেন বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে অতিথিদের পূর্ণ তালিকা এখনও প্রকাশ্যে আসেনি। রিঙ্কু ভারতীয় ক্রিকেটের পরিচিত মুখ হওয়ায় তাঁর সতীর্থদের কয়েক জনকে অনুষ্ঠানে দেখা যেতে পারে বলেও জল্পনা রয়েছে। প্রিয়ার রাজনৈতিক পরিচিতির কারণে সমাজবাদী পার্টির কয়েক জন নেতা ও ঘনিষ্ঠজনের উপস্থিতিও নজরে থাকতে পারে।

এই বিয়ের পথে অবশ্য একাধিকবার সময়সূচীতে পরিবর্তন এসেছে। প্রথম দিকে ২০২৫ সালের শেষ দিকে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। পরে ২০২৬ সালের বিভিন্ন সময় নিয়েও জল্পনা তৈরি হয়। শেষ পর্যন্ত দুই পরিবারের আলোচনায় ডিসেম্বরের তারিখ বেছে নেওয়া হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, প্রিয়ার বাবা তথা কেরাকত বিধানসভা কেন্দ্রের বিধায়ক তুফানি সরোজ (Tufani Saroj) বিয়ের তারিখ চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, রিঙ্কু-প্রিয়ার সম্পর্কের শুরু নিয়েও রয়েছে বেশ কৌতূহলের জায়গা। রিঙ্কু নিজেই আগে একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, সমাজবাদী পার্টির সমাজমাধ্যমের একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি প্রথম তাঁর নজরে আসে। সেই সময় প্রিয়া ছিলেন রাজনীতির জগতে সক্রিয় তরুণ মুখ। ছবিটি দেখে রিঙ্কুর আগ্রহ তৈরি হলেও সরাসরি যোগাযোগ করার বিষয়ে তিনি প্রথমে কিছুটা দ্বিধায় ছিলেন। পরে প্রিয়ার তরফে রিঙ্কুর কয়েকটি ছবিতে ‘লাইক’ আসার পর সেই দ্বিধা কাটে। শুরু হয় সমাজমাধ্যমে কথাবার্তা।
আর তারপরে সেখান থেকেই ধীরে ধীরে সম্পর্ক গভীর হয়, বলে রিঙ্কু জানিয়েছিলেন। নিয়মিত কথাবার্তা চলত দু’জনের মধ্যে। ক্রিকেট ম্যাচ থাকলেও যোগাযোগ বজায় থাকত। সময়ের সঙ্গে বন্ধুত্ব থেকে সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। রিঙ্কুর নিজের বক্তব্য অনুযায়ী, ২০২২ সাল নাগাদ প্রিয়ার প্রতি তাঁর ভালবাসার অনুভূতি তৈরি হয়েছিল। যদিও তাঁদের সম্পর্ক প্রকাশ্যে আসতে আরও সময় লেগেছে। আবার, রিঙ্কুর ক্রিকেটজীবনের সঙ্গেও প্রিয়ার উপস্থিতির নানা মুহূর্ত জড়িয়ে রয়েছে। রিঙ্কুর ম্যাচ দেখতে তাঁকে গ্যালারিতে দেখা গিয়েছে। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে খেলার সময়ও রিঙ্কুকে সমর্থন করতে মাঠে উপস্থিত থাকতে দেখা গিয়েছে প্রিয়াকে। ফলে তাঁদের সম্পর্ক নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ ক্রমেই বেড়েছে।

অন্য দিকে, প্রিয়া সরোজ নিজেও বর্তমানে জাতীয় রাজনীতির পরিচিত মুখ। উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির প্রার্থী হিসেবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী হয়ে সংসদে প্রবেশ করেন তিনি। তাঁর বাবা তুফানি সরোজও দীর্ঘ দিন রাজনীতির সঙ্গে যুক্ত। ফলে রিঙ্কু ও প্রিয়ার বিয়ে ক্রিকেট এবং রাজনীতি, দুই ক্ষেত্রেরই নজর কাড়ছে। ২০২৫ সালের জুনে বাগ্দানের সময়ও লখনউতে ছিল যথেষ্ট আয়োজন। দ্য সেন্ট্রাম হোটেলে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে তাঁদের আংটি বদল হয়। সেই অনুষ্ঠানে ক্রিকেট ও রাজনৈতিক মহলের কয়েক জন পরিচিত মুখের উপস্থিতির কথাও প্রকাশ্যে এসেছিল। বাগ্দানের পর থেকেই বিয়ের প্রস্তুতি নিয়ে নানা আলোচনা চলছিল। এবার সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে রিঙ্কু ও প্রিয়ার বিয়ের আয়োজন করা হয়েছে। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানের প্রস্তুতি ইতিমধ্যেই এগোচ্ছে। প্রিয়ার পারিবারিক বাড়িতেও বিয়ের আগে নানা আয়োজনের প্রস্তুতি চলছে বলে খবর।
রিঙ্কুর ক্রিকেটজীবন এখন ব্যস্ততার মধ্যেই চলছে। জাতীয় দলের হয়ে খেলার পাশাপাশি ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তাঁকে নিয়মিত দেখা যায়। অন্য দিকে, প্রিয়ার দায়িত্ব সংসদ ও রাজনীতিকে ঘিরে। দুই জনের পেশাই সময়সাপেক্ষ। সেই ব্যস্ততার মধ্যেই বিয়ের আয়োজনকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে রিঙ্কু ও প্রিয়ার এই সম্পর্কের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলির একটি হল তাঁদের পরিচয়ের সূত্র। ক্রিকেটার রিঙ্কু এবং সাংসদ প্রিয়া, দু’জনেই ভিন্ন জগতের মানুষ কীভাবে একে অপরের কাছাকাছি এলেন, সেই নিয়েই শুরু থেকেই কৌতূহল ছিল। রিঙ্কুর নিজের বক্তব্যে উঠে এসেছিল সমাজমাধ্যমের মাধ্যমে প্রথম যোগাযোগের প্রসঙ্গ। সেই পরিচয় ধীরে ধীরে ব্যক্তিগত সম্পর্কের দিকে এগোয় এবং শেষ পর্যন্ত ২০২৫ সালে বাগ্দানে পৌঁছয়।
এখন সেই সম্পর্কের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে। ৪ ডিসেম্বর বিয়ের পর রিঙ্কু ও প্রিয়া দু’জনের জীবনেই আসবে নতুন পর্ব। লখনউয়ের অনুষ্ঠানে কারা উপস্থিত থাকবেন, বিয়ের আয়োজন কতটা বড় হবে, ক্রিকেট ও রাজনীতির কোন কোন পরিচিত মুখ সেখানে হাজির হবেন, তা নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। রিঙ্কুর ক্রিকেটপ্রেমী অনুরাগীদের কাছে এই বিয়ে নিঃসন্দেহে ব্যক্তিগত জীবনের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। কারণ মাঠে তাঁর ব্যাটিং নিয়ে যত আলোচনা হয়, তেমনই তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও দীর্ঘদিন ধরে আগ্রহ রয়েছে। বাগ্দানের পর থেকে বিয়ের তারিখ নিয়ে অপেক্ষায় ছিলেন অনেকেই। সেই অপেক্ষার শেষ তারিখ এখন ৪ ডিসেম্বর।

প্রিয়ার রাজনৈতিক পরিচয়ও এই বিয়েকে আলাদা মাত্রা দিয়েছে। এক দিকে ভারতীয় ক্রিকেটের পরিচিত তরুণ মুখ রিঙ্কু, অন্য দিকে উত্তরপ্রদেশের সাংসদ প্রিয়া দুই ক্ষেত্রের দুই পরিচিত নাম এবার একই ছাদের নীচে নতুন জীবন শুরু করতে চলেছেন। বিয়ের দিন যত এগিয়ে আসবে, অনুষ্ঠান ঘিরে আরও তথ্য প্রকাশ্যে আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু এত কিছুর পরে তাই আর কোনও জল্পনা নয়, নির্দিষ্ট দিনেই বিয়ের সিলমোহর। ৪ ডিসেম্বর লখনউয়ের রামাডা হোটেলে চার হাত এক হতে চলেছে রিঙ্কু সিং ও প্রিয়া সরোজের। ২০২৫ সালের বাগ্দান থেকে ২০২৬-এর ডিসেম্বরের বিয়ে, দীর্ঘ অপেক্ষার পর এবার তাঁদের সম্পর্ক পৌঁছতে চলেছে নতুন ঠিকানায়।
সব ছবি : সংগৃহীত
আরও পড়ুন : Rinku Singh job, KKR IPL 2026 | আইপিএলের আগে বড় দায়িত্ব, রিঙ্কু সিংহ হলেন স্পোর্টস অফিসার



