Paresh Adhikary : দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্স পরেশ 

SHARE:

দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্স পরেশ

সাশ্রয় নিউজ ★ কলকাতা : সিজিও কমপ্লেক্স থেকে যখন তিনি বেরিয়ে আসছেন চারদিকে উৎসাহী মানুষ। মিডিয়ার লোকজন। বেলা ১২ টা নাগাদ সিজিও কমপ্লেক্স ঢুকে জেরার মুখোমুখি হন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী। উল্লেখ যে, ইডি প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশকে ডেকেছিল এসএসসি নিয়োগ দুর্নীতি কাণ্ডে জিজ্ঞাসার জন্য। সোমবার হাজিরা দেন তিনি। চার ঘন্টা ইডির অফিসে ছিলেন পরেশ। পরেশ বলেন, কিছু নথি নিতে এসেছিলাম। পত্র নেওয়ার জন্য ডেকেছিল। যে নথি আমার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলি ফেরত নিয়ে যাওয়ার জন্য আমাকে চিঠি দেওয়া হয়। তাই এসেছি।’ 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন