Vinay Mishra : বিনয় মিশ্রকে ‘পলাতক’ ঘোষণা করল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট 

SHARE:

বিনয় মিশ্রকে ‘পলাতক’ ঘোষণা করল দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট 

সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা বিনয় মিশ্রকে ‘পলাতক’ বলে ঘোষণা করেছে আদালত। সোমবার দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট বিনয়কে গরু পাচার মামলায় ‘পলাতক’ ঘোষণা করেছে বলে উল্লেখ। 

    গরুপাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বিনয় মিশ্রকে তলব করেছিল, কিন্তু প্রতিবারই তিনি গরহাজির ছিলেন। শুধু তা-ই না, বিনয়ের খোঁজে তাঁর বাড়িতেও হানা দিয়েছিলেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। খোঁজ পাননি তাঁর। বিনয় মিশ্র-এর কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্ত হয়েছে তাঁর রাসবিহারী অ্যাভেনিউয়ের  প্রায় ৪ কোটি টাকার বসত বাড়ি। বারবার তাঁকে তলব করে সাড়া না পেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা আদালতের কাছে ‘পলাতক আর্থিক অপরাধী’ ঘোষণার আর্জি জানিয়েছিল। সেই আবেদন ও তথ্যপ্রমাণের ভিত্তিতে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্ট আজ সোমবার বিনয়কে মিশ্রকে ‘পলাতক’ ঘোষণা করেছে। ভারতীয় আইন মোতাবেক, এই আদালতের এই রায় ঘোষণার পরে, অভিযুক্ত বিনয় মিশ্রর বাকী সম্পত্তি বাজেয়াপ্ত করতে বাধা রইবে না। 

উল্লেখ্য, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দাবী করেছেন, অভিযুক্ত বিনয় মিশ্র ভানুয়াটু দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন। এই নাগরিকত্ব নিতে বিনয় খরচ করেছেন, ১ লক্ষ ৩০ হাজার মার্কিন ডলার। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন