TET : ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণরা নম্বর জানতে পারবেন চলতি সপ্তাহেই

SHARE:

TET : ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণরা নম্বর জানতে পারবেন চলতি সপ্তাহেই

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ২০১৪ ও ২০১৭ সালের টেট পরীক্ষায় প্রাপ্ত নম্বর জানতে পারবেন টেট উত্তীর্ণরা। প্রাথমিক শিক্ষা পর্ষদ চেয়ারম্যান জানিয়েছেন, সোমবারই প্রাপ্ত নম্বর জানতে পারবেন ২০১৪ ও ২০১৭-এর টেট উত্তীর্ণরা। উল্লেখ্য, ২০১৪ সালে ১ লক্ষ ২৫ হাজার পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন। এবং ২০১৪ সালে মোট টেট উত্তীর্ণ ছিলেন ৯,৮৯৬ জন পরীক্ষার্থী। চলতি সপ্তাহের মধ্যেই তাঁদের নম্বর প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি গৌতম পাল এ বিষয়ে বলেন, ‘এর ফলে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।’ উল্লেখ্য, প্রাপ্ত নম্বর জানার জন্য লড়াই জারি রেখেছিল ২০১৪ ও ২০১৭ সালের উত্তীর্ণরা। এই দাবীতে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। 

    অন্যদিকে, ধর্মতলা চত্বরে টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের চাকরির দাবীতে আন্দোলন ইতিমধ্যে ৬০০ দিন অতিক্রম করেছে। এখনও তাঁরা চাকরির দাবীতে অনড়। 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন