North 24 Parganas : হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন বিধায়ক কন্যা

SHARE:

হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন বিধায়ক কন্যা

সাশ্রয় নিউজ ★ উত্তর চব্বিশ পরগণা : হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন বিধায়ক কন্যা। উত্তর চব্বিশ পরগণা জেলার মিনাখাঁর বিধায়ক ঊষারানি মণ্ডল-এর কন্যার বিনতা মণ্ডল-এর চাকরি খোঁয়ান। হাইকোর্টের নির্দেশে চাকরি হারানোদের লিস্টে বিনতার নাম ১৪১ নম্বরে রয়েছে। তিনি কামারহাটি-নন্দননগর আদর্শ বালিকা বিদ্যালয়-এর ক্লার্ক পদে চাকরি করতেন। ওই স্কুলের প্রধানশিক্ষিকার বক্তব্য, ‘২০১৮ সালে বিনতা চাকরিতে জয়েন করেন। বিধায়ক ওই দিন নিজের কন্যাকে সঙ্গে করে স্কুলে এসেছিলেন। তৃণমূল কংগ্রেসের এমএলএ দাবি করেন, ‘সুপারিশ নয় নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন মেয়ে।’ এই ঘটনার তৃণমূল কংগ্রেস বিধায়কের দিকে কটাক্ষ ছুঁড়ে দেন বিরোধীরা। হাইকোর্টের নির্দেশকে স্বাগত জানিয়েছেন, চাকরির দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। তাঁদের কথায়, ‘হাইকোর্ট যে রায় দান করেছেন তাকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রভাবখাটিয়ে যোগ্যদের চাকরি লুটে নিয়ে ছিল কেউ কেউ। মহামান্য হাইকোর্ট তাঁদের চাকরি কেড়ে নিয়ে যোগ্য জবাব দিয়েছেন।’

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন