দলের পঞ্চায়েত সদস্যদের প্রতি আক্রমনাত্মক বিধায়ক
সাশ্রয় নিউজ ★দক্ষিণ চব্বিশ পরগণা : দলের পঞ্চায়েত সদস্যদের প্রতি আআক্রমনাত্মক বিধায়ক। দলের নির্দেশে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে, এলাকার পঞ্চায়েত সদস্যদের প্রতি আক্রমনাত্মকভাবে তোপ দাগলেন মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তিনি দক্ষিণ চব্বিশ পরগণা জেলার উস্তিতে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি গিয়ে বলেন, ‘প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে নিজেদের আত্মীয়-পরিজনের নাম আবাস-তালিকায় তুলেছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা। এর জন্য ১০-৪০ হাজার টাকা কাটমানিও নিয়েছেন তাঁরা।’ তৃণমূল কংগ্রেসের বিধায়কের এহেন মন্তব্য সম্পর্কে এলাকার একজন নামপ্রকাশে অনিচ্ছুক বাসিন্দা বলেন, ‘সত্যি কখনও চাপা থাকে না।’




