Nobel Prize 2023 : নোবেল পেলেন কোভিড-১৯ টিকা আবিষ্কারের দুই নেপথ্য অধিনায়ক

SHARE:

নোবেল পেলেন কোভিড-১৯ টিকা আবিষ্কারের দুই নেপথ্য অধিনায়ক

সাশ্রয় নিউজ ★ সুইডেন : কোভিড-১৯ বিশ্বে অতিমারী শুরু হওয়ার আগেই তাঁরা দু’জন কোভিড-এর এমআরএনএ টিকার কাজ শুরু করেন। সেই টিকা তৈরির নেপথ্যের দুই নেপথ্য অধিনানায়ক মার্কিন যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী ড্রু ওয়েইসম্যান ও হাঙ্গেরির বিজ্ঞানী ক্যাটালিন কারিকো। এবছর সুইডিশ নোবেল কমিটি মেডিসিনে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করল। সুইডিশ করোলিনস্কা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়-এর নোবেল অ্যাসেম্বলি এ বিষয়ে জানায়,  “নিউক্লিওসাইড বেস পরিবর্তন সম্পর্কিত আবিষ্কারের জন্য, ২০২৩ সালের ফিজিওলজি বা মেডিসিনে নোবেল পুরষ্কার দেওয়া হল ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে। এই আবিষ্কার কোভিড-১৯-এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ টিকা তৈরি সম্ভব করেছে।” 

ছবি : এক্স হ্যাণ্ডল

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন