প্রকাশিত হল কবিতা পত্রিকা ‘পাখি সব করে রব’-এর ১২০ তম সংখ্যা
সাশ্রয় নিউজ ★ নিজস্ব প্রতিনিধি, আগরতলা : গতকাল ১ অক্টোবর রবিবার প্রকাশিত হল মাসিক কবিতা পত্রিকা ‘পাখি সব করে রব’-এর ১২০ তম সংখ্যা। পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক কবি পীযূষকান্তি দাশ বিশ্বাস। গত দশ বছর ধরে নিরবিচ্ছিন্নভাবে এ কবিতা পত্রিকাটি প্রতিমাসে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। গতকাল ধর্মনগর শ্যামাপ্রসাদ মুখার্জী হলে, এক সুবিশাল সাহিত্য আড্ডায় পাখি সব করে রব-এর দশ বছর পূর্তি সংখ্যাটি প্রকাশিত হয়। ‘কথা ও কবিতায়’ সাহিত্য আড্ডার সকল সদস্য এবং স্থানীয় পাঠকবর্গের সানুরাগ উপস্থিতিতে বিকেল ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত কবিতা পাঠ ও সাহিত্য বিষয়ক আলোচনা চলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মানস পাল, কবি কিশোর রঞ্জন দে, কবি সমর চক্রবর্তী, কবি জ্যোতির্ময় রায়, কবি তমাল শেখর দে সহ আরও ৪০/৪৫ জন কবি ও সাহিত্যিক।




