Malda : পুকুর দখল নিয়ে ধুন্ধুমার গ্রামবাসীদের মধ্যে, ভাঙচুর পুলিশের গাড়ি

SHARE:

পুকুর দখল নিয়ে ধুন্ধুমার গ্রামবাসীদের মধ্যে, ভাঙচুর পুলিশের গাড়ি

সাশ্রয় নিউজ ★ ইংরেজবাজার : মালদার ইংরেজ বাজার এলাকার সরকারি পুকুর দখল নিয়ে ধুন্ধুমার গ্রামবাসীদের দু’পক্ষের ভেতর। স্থানীয় সূত্রে খবর, গ্রামবাসী ও নেপাল বেপারী-এর লোকজনের ভেতর ব্যাপক মারপিট হয়। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দশজন। তাঁরা মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন বলে উল্লেখ। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে উত্তেজিত গ্রামবাসীরা পুলিশের গাড়িতে ভাঙচুর চালায়, পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ সূত্রে উল্লেখ, সোমবারের এই ঘটনায় এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন