ভেঙে পড়ল বিমানের অংশ, আতঙ্কিত এলাকাবাসীরা
সাশ্রয় নিউজ ★ পশ্চিম মেদিনীপুর : চলন্ত প্লেন থেকে বিশালাকার কী একটি পড়েছে। হঠাৎ তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। ঘটনা আজ সোমবার পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের শিওরবনিতে। চলন্ত প্লেন থেকে পড়া বিশালাকার বস্তুটি ঘিরে রহস্যও ঘনিভূত হয়ে শুরু করে এলাকাবাসীদের ভেতর। স্থানীয় একজন বাসিন্দা জানান, ‘হঠাৎ করে ভারী জিনিস পড়ার আওয়াজ পাই। তখনই স্থানীয়রা এখানে এসে হাজির হয়। মাটির খুব কাছ দিয়ে বিমানটি উড়ছিল বলেই শুনেছি। গ্রামবাসীদের তরফেই পুলিশে খবর দেওয়া হয়। কী কারণে এমন ঘটনা ঘটল বলা যাচ্ছে না। বায়ুসেনা আধিকারিকরা এসে বিষয়টি খতিয়ে দেখবেন বলেই শুনেছি।’ ঘটনাস্থলে স্থানীয় থানার পুলিশ পৌঁছয়। তাঁদের এবিষয়ে অভিমত, কলাইকুন্ডা এয়ারবেসের আধিকারিকরা না এসে পৌঁছনো অবধি ঠিক কী ঘটেছে, তা বলা যাচ্ছে না।’ পুলিশ গোটা এলাকা ঘিরে রাখে। পুলিশ সূত্রে খবর, কলাইকুন্ডা এয়ারবেসে খবর দেওয়া হয়েছে।




