Asha : স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আশাকর্মীদের

SHARE:

স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ আশাকর্মীদের

সাশ্রয় নিউজ ★ সল্টলেক : স্বাস্থ্য ভবনের সামনে মিছিল করে বিক্ষোভ দেখান আশা কর্মীরা। বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে বিক্ষোভ আশাকর্মীদের। তাঁদের কথায়, স্বাস্থ্য পরিষেবার একাধিক কাজ তাঁদের দিয়ে করানো হয়। কেবল তাই না, আবাস যোজনার সমীক্ষাতেও তাঁদের অংশ নিতে হয়েছে। তাঁদের অভিযোগ, সমীক্ষায় গিয়ে শাসক দলের হুমকির মুখেও পড়তে হয়েছে আশাকর্মীদের। তাঁরা আবাস দূর্নীতি নিয়ে মুখ খুললেও ভীত। অসুরক্ষিত বোধ করছেন। স্বাস্থ্য পরিসেবা ছাড়াও এই সব কাজ করতে হলেও তাঁদের ভাতা বৃদ্ধি হচ্ছে না। পশ্চিমবঙ্গ আশাকর্মী  ইউনিয়নের স্পষ্ট বক্তব্য, ‘ভাতা-বৈষম্য দূর না করলে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আমরা ডিউটি বয়কট করা হবে।’

-ফাইল ছবি 

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন