Alipurduar : নোনাই নদীতে তলিয়ে গেল শিশু, পুলিশকে ঘিরে বিক্ষোভ 

SHARE:

নোনাই নদীতে তলিয়ে গেল শিশু, পুলিশকে ঘিরে বিক্ষোভ 

সাশ্রয় নিউজ ★ আলিপুরদুয়ার : আলিপুরদুয়ারে নোনাই নদীতে তলিয়ে গেল এক শিশু। মৃতার নাম মৌমিতা (৮)। আলিপুরদুয়ারের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজ সোমবার বেলা সাড়ে তিনটের সময় নোনাই নদীতে স্নান করতে নামে বছর আটেকের মৌমিতার বান্ধবী। সঙ্গে ছিল মৌমিতা। সে তখনও জলে নামেনি। স্থানীয় সূত্রে খবর, বান্ধবীকে জলে তলিয়ে যেতে দেখে দ্রুত জলে নেমে পড়ে মৌমিতা। উদ্ধার করে বান্ধবীকে। কিন্তু হঠাৎই পা-পিছলে সে গভীর জলে তলিয়ে যায়। স্থানীয় মানুষজন ও পরিবারের লোকজন ছুটে যান নদীর কাছে। এলাকার যুবকরা ঝাঁপিয়ে পড়েন নোনাই নদীতে। উদ্ধার করেন মৌমিতাকে। কিন্তু ততক্ষণে সব শেষ! ঘটনাস্থলে আলিপুরদুয়ারের মহাকুমা শাসক ও পুলিশ পৌঁছন। বিপর্যয় মোকাবিলা বাহিনী আসতে বিলম্ব করেন বলে স্থানীয় ও মৃতার পরিবারের ক্ষোভ। তাঁদের কথায়, “পুলিশ ও এসডিও সাহেব এসে যখন পৌঁছন তখন পর্যন্ত মৌমিতার দেহ নিখোঁজ ছিল। বিপর্যয় মোকাবিলা বাহিনীর এসে পৌঁছয় সাড়ে পাঁচটা নাগাদ।” শিশুটির দেহ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ তোলেন এলাকায় বাসিন্দারা। দেহ উদ্ধারকারী যুবকরাই কোলে করে তুলে টোটোতে হাসপাতালে নিয়ে যান বলে এলাকাবাসীদের বক্তব্য। তাঁরা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভও দেখান। হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন