Left front : ত্রিপুরায় নির্বাচনত্তর সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় বামফ্রন্ট-এর মিছিল 

SHARE:

ত্রিপুরায় নির্বাচনত্তর সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় বামফ্রন্ট-এর মিছিল

সাশ্রয় নিউজ ★ কলকাতা : ত্রিপুরায় নির্বাচনত্তর সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় বামফ্রন্ট-এর মিছিল হল গতকাল। ধর্মতলা লেনিন মূর্তির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় শিয়ালদহ স্টেশনের সামনে।

 

কলকাতায় বামেদের মিছিল

মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্ট নেতৃত্ব বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, আর এস পি সাধারণ সম্পাদক মনোজ ভট্টাচার্য, ফরওয়ার্ড ব্লক-এর সম্পাদক নরেন চ্যাটার্জি, সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জি। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন সুজন চক্রবর্তী, শ্রীদীপ ভট্টাচার্য, অনাদি সাহু, কল্লোল মজুমদার ও বামফ্রন্টের অজস্র সমর্থক। এদিন বামফ্রন্ট নেতৃত্ব অভিযোগ করেন, ‘ত্রিপুরায় আর এস এস ও বিজেপি এবং পশ্চিমবঙ্গে একই কায়দায় তৃণমূল কংগ্রেস গণতন্ত্র হত্যা করছে।’ শিয়ালদাতে মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, ‘ত্রিপুরায় নির্বাচনের পরে তিনজন মানুষ খুন হয়ে গিয়েছেন। বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, বামপন্থীদের দপ্তর জ্বালিয়ে দিয়েছে, সাড়ে ছয়শো মানুষ আহত হয়েছেন। গণতন্ত্র হত্যার ভয়ঙ্কর চিত্র দেখা যাচ্ছে সেখানে।’ সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম তীব্রভাবে আক্রমণ শানান তাঁর বক্তৃতায়, ‘প্রধানমন্ত্রী মোদী ঘন ঘন মন কি বাত বলেন, কিন্তু ত্রিপুরায় হিংসাত্মক আক্রমণ নিয়ে মোদী চুপ, স্বরাষ্ট্র মন্ত্রীও চুপ, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চুপ। নাগপুরের ব্লুপ্রিন্টে ত্রিপুরায় যে হামলা চলছে পশ্চিমবঙ্গেও সেই একই কায়দায় তৃণমূল হামলা মামলায় থাকে। এভাবেই বিরোধী কণ্ঠস্বর দমন করে গণতন্ত্র হত্যা করতে চায় ওরা। এই বিষয়ে বিজেপি তৃণমূল এক। ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে আক্রমণের ঝাণ্ডা আলাদা। কণ্ঠস্বর এক। এটা স্বৈরতন্ত্রের কণ্ঠস্বর।’ বামেদের মিছিলে পথ হাটেন অজস্র বাম মনোভাবাপন্ন শান্তিপ্রিয় মানুষ। 

Sasraya News
Author: Sasraya News

1 thought on “Left front : ত্রিপুরায় নির্বাচনত্তর সন্ত্রাসের প্রতিবাদে কলকাতায় বামফ্রন্ট-এর মিছিল ”

Leave a Comment

আরো পড়ুন