Land Dispute : ব্যবসায়ীর দা-এর কোপে জখম সাতজন 

SHARE:

ব্যবসায়ীর দা-এর কোপে জখম সাতজন 

সাশ্রয় নিউজ ★ কলকাতা : দা দিয়ে এক ব্যবসায়ী কোপালেন ছয়জনকে। খোদ কলকাতার সরসুনায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্থানীয় ও পুলিশসূত্রে খবর, শনিবার জমি বিবাদকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ। পুলিশসূত্রে খবর, বেহালার সরসুনা রাখালদাস মুখার্জি রোড়ে একটি দোকান আছে অভিযুক্তের। জমির সীমানা নিয়ে শনিবার ঝামেলা বাধে ক’য়েকজনের সঙ্গে। ঝামেলা এমন পর্যায়ে পৌঁছায়, দোকান থেকে দা বের করে ব্যবসায়ী এলোপাথাড়ি দা চালাতে শুরু করেন। স্থানীয় ও পুলিশসূত্রে খবর, পাঁচজন মহিলা সহ মোট সাত জন ওই ব্যবসায়ীর দা-এর কোপে আহত হয়েছেন। স্থানীয়রা ঘটনার বিস্তারিত জানান সরসুনা থানাকে। সরসুনা থানার পুলিশে পৌঁছেই অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করে। ধৃত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ সহ ঘটনার তদন্ত করছে সরসুনা থানার পুলিশ। আহতরা বেহালায় বিদ্যাসাগর হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের ভেতরে দুই জনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে বিশেষ সূত্রে খবর।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন