TMC : শিশির মণ্ডল প্রসঙ্গে অকপট কুণাল 

SHARE:

শিশির মণ্ডল প্রসঙ্গে অকপট কুণাল 

সাশ্রয় নিউজ ★ কলকাতা :  তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শিশিরকে পদত্যাগ করার নির্দেশ দেন।

এখনও শিশির মণ্ডল-এর ঘটনাটি নিয়ে সরগরম রাজ্য। ‘যদি কেউ কোনও অপকীর্তি করে থাকেন, গোটা বিষয়টি দলের শীর্ষ নেতৃত্ব দেখছে। দল যা ব্যবস্থা নেওয়ার নিয়েছে। সবাই দেখতে পাচ্ছেন, কোনও খারাপ জিনিসকে দল প্রশ্রয় দিচ্ছে না।’  শিশির মণ্ডল প্রসঙ্গে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। উল্লেখ যে, পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল এক তরুণীকে চাকরির প্রলোভন দেখিয়ে কুরুচিপূর্ণ প্রস্তাব দিয়েছিলেন। তরুণীর সঙ্গে কথোপকথনের অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েচ্ছে। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ আরও বলেছেন, ‘তৃণমূল  খারাপ জিনিসে প্রশ্রয় দেয় না।’ দাঁইহাট পুরসভার চেয়ারম্যান শিশির মণ্ডল প্রসঙ্গে অকপট তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন