বীরভূমে ২৮ টি গরু সহ আটক ৬ জন
সাশ্রয় নিউজ ★ রামপুরহাট : গোপনসূত্রে খবর পেয়ে বীরভূমের নলহাটি থানা আটক করেছে তিনটি পিকআপ ভ্যান। এবং ২৮ টি গরু। পুলিশ মনে করছে, চোরাচালানকারীরা পাচারের উদ্দেশ্যে গরুগুলি নিয়ে যাচ্ছিল। পিকআপ ভ্যানে থাকা ৬ জনকেও আটক করেছে পুলিশ। পুলিশসূত্রে খবর, আটক ৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের থেকে জানা যায়, ঝাড়খণ্ড থেকে মুর্শিদাবাদে নিয়ে যাওয়া হচ্ছিল গরুগুলি।




