জয়ী তৃণমূল
সাশ্রয় নিউজ ★ জলপাইগুড়ি : জয়ী তৃণমূল। সেন্ট্রল কো-অপারেটিভ ব্যাঙের নির্বাচনে সব আসনে জয়ী হয়েছে শাসক দল। ওই ব্যাঙ্কের ৪৫০টি আসনেই নিজেদের দখলে রেখেছে ক্ষমতাসীন শাসক দলের প্রার্থীরা। পুনরায় ওই ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক সৌরভ চক্রবর্তী। এই নির্বাচনের প্রভাব আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনেও পড়বে বলে ধারণা সৌরভবাবুর। তিনি বললেন, ‘এই নির্বাচনেও বাম-ডান প্রার্থীরা একত্রে তৃণমূলের বিরুদ্ধে লড়েছেন। তাই সাগরদিঘির পর এই নির্বাচন আমাদের কাছে চ্যালেঞ্জ ছিল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে অবশ্যই এর প্রভাব পড়বে’। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব সৌরভের বক্তব্য সম্পর্কে বলেন, রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের দূর্নীতি দেখছেন মানুষ। পঞ্চায়েত নির্বাচনে মানুষই ঠিক করবেন, তাঁরা কাকে নির্বাচিত করবেন।’




