শান্তনু ও তাঁর পরিবারের একাধিক সম্পত্তির খোঁজ : ইডি সূত্র
সাশ্রয় নিউজ ★ কলকাতা : শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গতকাল সিজিও কমপ্লেক্স-এ গ্রেফতার করেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমূল কংগ্রেসের যুব নেতা। আজ তাঁকে আদালতে তোলার আগে কেন্দ্রীয় তদন্ত সংস্থার আধিকারিকরা বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যান। ইডি সূত্রে খবর, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারের কুড়িটি সম্পত্তির খোঁজ পাওয়া গিয়েছে। অন্য দিকে ইডি সূত্র মারফৎ আরও খবর, শান্তনুকে কুন্তল ঘোষ ৭০-৮০ লক্ষ টাকা দেন। শান্তনু জেরায় তা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘কুন্তল তাঁকে কোনও টাকা দেয়নি।’




