Crime : সল্টলেকে প্রতারণা চক্রের খোঁজ

SHARE:

সল্টলেকে প্রতারণা চক্রের খোঁজ

সাশ্রয় নিউজ ★ সল্টলেক : গোপন সূত্রে খবর পায় বিধাননগর উত্তর থানা। সল্টলেক সেক্টর ১-এ বে-আইনি একটি অফিসে অভিযান চালায় পুলিশ। পুলিশ সূত্রে খবর, ওই অফিস থেকে লোভনীয় ইন্টারেস্টে লোন দেওয়ার জন্য মানুষকে প্রভাবিত করা হত। একাধিক মোবাইল নম্বর থেকে অচেনা নম্বরে ফোন করা হতো, আগ্রহীদের কাছ থেকে সংগ্রহ করা হতো KYC, চাওয়া হত টাকা। সল্টলেক সেক্টর ১-এর ওই বে-আইনি অফিস থেকে বিধাননগর উত্তর থানায় পুলিশ মোট ছয়জনকে গ্রেফতার করেছে। ধৃতদের ভেতর চারজন মহিলা ও দু-জন পুরুষ। বিধাননগর উত্তর থানায় পুলিশ ধৃতদের কাছ থেকে ১৬ টি সিমকার্ড, ৭ টি মোবাইল ফোন ও নথিপত্র উদ্ধার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ওই সংস্থার সঙ্গে আর কে বা কারা সংযুক্ত জনার চেষ্টা করছে পুলিশ।

Sasraya News
Author: Sasraya News

Leave a Comment

আরো পড়ুন