জাকিরের কারখানায় আয়কর হানা
সাশ্রয় নিউজ ★ কলকাতা : সুতির বিধায়ক জাকির হোসেন-এর তিনটি বিড়ি কারখানায় বুধবার হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। শিব বিড়ি, আনন্দ বিড়ি, বিজলি বিড়ি কারখানায় আধাসেনা সহ আয়কর আধিকারিকরা পৌঁছন। সেখানে তাঁরা বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন। আয়কর দপ্তর সূত্রের খবর, আয়কর দপ্তর রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়কের চালকল, গুদাম, বিড়ি কারখানায় তল্লাশি চালিয়ে মোট ১৫ কোটি টাকা করেন। জাকির হাওসেন বলেন, ‘‘ওঁরা আসতেই পারেন। তবে আসার পদ্ধতিটা অন্য রকম হওয়া উচিত ছিল। কারণ আধাসেনা আনা হয়েছে। কিন্তু আমি তো কোনও অপরাধী নই। আমি এক জন ব্যবসায়ী এবং আমি পশ্চিমবঙ্গের এক জন বিধায়ক। আমি চাই, সামাজিক ভাবে আসুন ওঁরা। ওঁরা আমাদের সময় দিলেন না। কারণ আমাদের সব সময় হিসাবরক্ষক থাকেন এমন নয়। এটা আমাদের হেনস্থা করা ছাড়া আর কিছু নয়। আমরা আশা করিনি যে এ ভাবে অভিযান হবে।’’ উল্লেখ্য, আয়কর দপ্তর কলকাতা ও মুর্শিদাবাদ সহ মোট ২৮ স্থানে তল্লাশি অভিযান চালাচ্ছে।




