নিজের সদ্যোজাত শিশুকে শৌচাগারের জানলা দিয়ে ছুঁড়ে ফেললেন মা
সাশ্রয় নিউজ ★ নতুন দিল্লি : দিল্লির ঘটনার পরে সাধারণ মানুষের মনে প্রতিক্রিয়া তৈরি হয়, কোথায় দাঁড়িয়ে আছি আমরা! তথ্য প্রযুক্তি এগিয়ে। মানুষের বেশভূষা বদলেছে। মানুষের কথাবার্তার বদল এসেছে! মেলামেশায় বদল এসেছে! কিন্তু সামাজিকতায় মানুষ কতটা এগোতে পারছেন! আজকে হাতের কাছে তথ্যপ্রযুক্তি! সামাজিক যোগাযোগমাধ্যম নখ দর্পণে। বিভিন্ন নারী নির্যাতন বাড়ছে! সব খবর সামনে আসে না। সেই প্রাচীন কথাটি এখন আরেকবার মনে পড়ল, ‘বুক ফাটে তবু মুখ ফোটে না!’
সম্প্রতি দিল্লিতে এক তরুণী মা তাঁর শিশুকে লোকলজ্জার ভয়ে জানলা দিয়ে ছুঁড়ে ফেলেন! তিনি পুলিশকে বয়ান দেন, শিশুটি তাঁরই। তাঁর বিয়ে হয়নি। তিনি দিন কয়েক আগে বাড়িতেই সন্তান প্রসব হয়। ‘লোক জানাজানি হলে কী হবে?’ সন্তানটিকে নিয়ে কেউ কিছু জিজ্ঞেস করলে কী বলবেন? তাই তিনি শৌচাগারের জানলা দিয়ে নিজের গর্ভের সন্তানকে ছুঁড়ে ফেলে দেন।
বিশেষভাবে উল্লেখ্য, দিল্লির পূর্ব অশোক বিহারের ওই ঘটনা সম্পর্কে সূত্র মারফৎ জানা যায়, ওই শিশুটিকে রাস্তায় পড়ে থাকতে দেখে পথচারীরা হাসপাতালে নিয়ে গেলে শিশুটিকে মৃত বলে জানান চিকিৎসকরা। ওই তরুণীর বিরুদ্ধে সদ্যোজাত সন্তানকে হত্যার অভিযোগ এনে মামলা শুরু করেছেন পুলিশ!
ছবি : প্রতীকী




