সকাল থেকে রাজ্য সড়ক অবরোধে নাকাল যাত্রীরা
স্বপন কুমার দেব, সুভাষ সরকার ★ মালদা : কনকনে শীতের কামড় উপেক্ষা করে অবরোধে স্তব্ধ মালদার রশিপুর। মাঝে অবরোধকারীরা। তাঁদের দুই দিকে প্রায় দুই কিলোমিটার করে চার কিলোমিটার রাস্তা অবরুদ্ধ।

সকাল থেকে টি ১০ কিলোমিটার রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় আদিবাসী অধ্যুষিত গ্রাম টিয়া ঘাটির মানুষজন মালদা থেকে গাজল, হরিশচন্দ্রপুর চাঁচল যাওয়ার একমাত্র রাজ্য সড়ক অবরোধ করে রেখেছেন। আজ বৃহস্পতিবার, সকাল থেকে তাঁরা রাস্তা অবরোধ করেন। থরে থরে যাত্রী ও পণ্যবাহী গাড়ি বাস, ট্রেকার, লরি, বাইক, টোটো, এমনকী সাইকেল, শীতের মধ্যে দাঁড়িয়ে আছে রাস্তায়। রাস্তায় বসে ঢাক মাদল বাজিয়ে শিশু কিশোর নারীরা গলা ফাটাচ্ছেন রাস্তায় দাবীতে।
তাঁদের দাবী, কেন তাঁদের ন্যায্য দাবী মেনে নেওয়া হচ্ছে না? অবরোধকারীদের নেতা, নবকুমার টুডু সাশ্রয় নিউজকে বলে, ‘২০২২ সালে একটি অনুষ্ঠানে মালদার ডিএম সাহেব একটি অনুষ্ঠানে এসে বলে গিয়েছিলেন তোমাদের রাস্তা পাস হয়ে গিয়েছে। এখনও রাস্তা সংস্কারের কাজ হয়নি। ডিএম সাহেব যতক্ষণ না এখানে আসছেন। আমাদের অবরোধ চলবে।

একজন আমজনতা বলেন, সামনে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন নিয়ে রাজ্যের রাজনৈতিক দলগুলি। অথচ এইসব মানুষগুলির দাবী পূরণ হচ্ছে না। মাঝ থেকে এই শীতের ভেতর অজস্র মানুষ, গাড়ি, যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে?

উল্লেখ্য, সাশ্রয় নিউজ-এর পক্ষে মালদা জেলার জেলা শাসক-এর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে, ফোন বেজে যায়। ফোন তোলা হয়নি। উল্টো দিকে, সাধারণ যাত্রী, নিত্যযাত্রীদের অবরোধের মুখে পড়ে নাকানিচোবানি খেতে হচ্ছে সকাল থেকেই।




